মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী সীমান্ত নিরাপত্তা ও প্রাকৃতিক দুর্যোগেও ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ভূমিকা রাখছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোকে ‘ক্লিন ও গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের বৃক্ষরোপণ ও মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো জব ফেয়ার স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান : কৃষিমন্ত্রী দুর্জয়ের স্ত্রীসহ তিনজনকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ
রাজনীতি নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নড়াইল জেলা কমিটির উদ্যোগে শহরের চৌরাস্তা থেকে এক আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নড়াইল চৌরাস্তায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ব্যানার, ফেস্টুনসহ বর্ণাঢ্য এ র‌্যালিতে জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান অলেক সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপি এ দেশের জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল পৌরসভার পুকুরপাড়ে বৃক্ষ রোপণ এবং পৌর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, নগর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, গোবরা আঞ্চলিক কমিটির সাধারণ  সম্পাদক মো. সুলতান মোল্যা, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়াদত কবির রুবেল, জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব মামুন গাজীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

খুঁজুন