মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক ড. ইউনূসকে এরদোগানের ফোন

ড. ইউনূসকে এরদোগানের ফোন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান।


এ সময় প্রেসিডেন্ট এরদোগান বাংলাদেশের বন্যাদূর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়।


তিনি বলেন, তুরস্ক বন্যাদূর্গতদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।


প্রেসিডেন্ট এরদোগান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান।  অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।


প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোগান আমন্ত্রণ গ্রহণ করেন।

খুঁজুন