মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
দেশের খবর দামী গাড়ীতে করে মাদক পাচার, ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

দামী গাড়ীতে করে মাদক পাচার, ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

কুমিল্লা ব্যুরো ঃ

দামী গাড়ীতে করে মাদক পাচারের সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজারের চাঁনপুর ব্রীজ সড়ক এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৩০ কেজি গাঁজাসহ টয়োটা ব্রান্ডের এলিয়ন প্রাইভেটকার জব্দ করা হয়। 

পুলিশ জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার কাপ্তান বাজার থেকে চাঁনপুর ব্রীজ সড়কে চলাচলকারী যানবাহনে তল্লাসী পরিচালনা করেন। এসময় কাপ্তান বাজার থেকে চাঁনপুর ব্রীজ সড়কের পাকা রাস্তার উপর কাবাছির বন্ধ দোকানের সামনে একটি কালো রংয়ের টয়োটা ব্রান্ডের এলিয়ন প্রাইভেটকার রেজি নং-ঢাকা মেট্রো গ-২২-৭৯৮১ দাড়ানো অবস্থায় ছিলো।


পরে গাড়ীটি তল্লাসী করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়ীর চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন,  গাড়ীর চালক নারায়গঞ্জ সদর উপজেলার সিমরাইল সানারপাড় এলাকার বাসিন্দা মোঃ নূর নবী (২৭) ও গাড়ীর যাত্রী কুমিল্লার ব্রাক্ষ্মনপাড়া উপজেলার দক্ষিন তেতাভূঁমি এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন (৩৫)। 

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে ডিবি পুলিশ জানায়, তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত গাঁজা সরবরাহের জন্য তারা ঢাকার উদ্দেশ্যে এ যাচ্ছিল বলে জানা যায়। 

এ ব্যাপরে জেলা গোয়েন্দা পৃলিশের উপ-পরিদর্শক (এস আই) তুষ্ট লাল বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ছবি- ডিবি পুলিশের জব্দকৃত ৩০ কেজি গাঁজাসহ টয়োটা ব্রান্ডের এলিয়ন প্রাইভেটকার।

খুঁজুন