বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেফতার দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করেছেন যুগ্ম সচিব রফিকুল ইসলাম হালদায় অভিযান, ২০ হাজার ঘনফুট বালু ও সরঞ্জাম জব্দ বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআই’র রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু পিএফএ বর্ষসেরা ব্রুনো ফার্নান্দেস চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ
বিনোদন দেনা পাওনা’ ছবিতে দীঘির পরিবর্তে প্রভা

দেনা পাওনা’ ছবিতে দীঘির পরিবর্তে প্রভা

সিনেমা থেকে বাদ পড়া প্রার্থনা ফারদিন দীঘির জন্য নতুন না। এর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার সঙ্গে এরকম ঘটেছিল বলে দাবি করেছিলেন। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমায়ও তার বদলে নেওয়া হয় পূজা চেরিকে। এবার ফের এ ঘটনার পুনরাবৃত্তি। ‘দেনা পাওনা’ ছবিতে দীঘির বদলে দেখা যাবে সাদিয়া জাহান প্রভাকে।

‘দেনা পাওনা’ ছবিতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন দীঘি। বাদ পড়ার কারণ জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। খুদে বার্তা পাঠালেও মেলেনি উত্তর।

‘দেনা পাওনা’ ছবিতে নিরুপমা চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছিলেন দীঘি। বাদ পড়ার কারণ জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি। খুদে বার্তা পাঠালেও মেলেনি উত্তর।

কারণ জানতে ছবির পরিচালক সাদেক সিদ্দিকীর দ্বারস্থ হওয়া। সাদেক সিদ্দিকী বলেন, ‘দীঘি দেশের বাইরে ছিলেন। তিনি সময় দিতে পারেননি বলে নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া।’

এর আগে ‘টগর’ সিনেমায় দীঘিকে বাদ দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে অপশাদারিত্বের অভিযোগ এনেছিলেন ছবিটির পরিচালক আলোক হাসান। অসহযোগিতামূলক আচরণের দোষেও করেছিলেন দোষী।

‘দেনা পাওনা’ থেকে বাদ পড়ার পেছনে সেরকম কোনো কারণ নেই তো? জানতে চাইলে সাদেক সিদ্দিকী বলেন, ‘না সেরকম কিছু না। আমার সঙ্গে সবার ভালো সম্পর্ক। কারো সঙ্গে দ্বন্দ্ব নেই। দীঘি সময় দিতে পারেননি বলেই আমরা বিকল্প পথে হেঁটেছি।’

খুঁজুন