মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জাতীয় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে

ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। কয়েক দিনের বৃষ্টিতে এডিস মশার প্রকোপ আরো বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা এবছর একদিনে সর্বোচ্চ। এই সময়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারালেন ৪৫ জন। এর আগে গত ১৫ সেপ্টেম্বর সর্বোচ্চ ৩৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। ৬ সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মারা যান। এটি এবছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। 

খুঁজুন