রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি দেশ বিরোধী অপপ্রচার রোধে বিশেষ ভুমিকা রাখবে স্মার্ট কর্নার: কবির বিন আনোয়ার

দেশ বিরোধী অপপ্রচার রোধে বিশেষ ভুমিকা রাখবে স্মার্ট কর্নার: কবির বিন আনোয়ার

স্মার্ট বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়েছে। বহির্বিশ্বে দেশ বিরোধী অপপ্রচার রোধে বিশেষ ভুমিকা রাখবে স্মার্ট কর্নার।


রবিবার বিকাল শহরের ২নং রেল গেইট সংলগ্ন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়।


স্মার্ট কর্নারের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার।

এ সময় তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা স্মার্ট বাংলাদেশ গঠনের ডাক দিয়েছেন। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। নাগরিক যখন স্মার্ট হবে, তখন সবই স্মার্ট হবে।’


তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনা কমিটির নেয়া ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচীর আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলাগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আজ স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দলীয় নেতাকর্মীদের তথ্য প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধকরণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বার্তা ঘরের ঘরে পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সারা দেশে ৭৮টি স্মার্ট কর্নার চালু করা হবে। সরকারের উন্নয়নমূলক সব কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে স্মার্ট কর্ণার বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া দেশ বিদেশে সরকার বিরোধী নানা গুজব প্রতিরোধে স্মার্ট কর্ণার বিশেষ ভুমিকা পালন করবে।


নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাবেক যুগ্ন সাধারন সম্পদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, বাংলাদেশ আওয়ামীলীগ এর জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু প্রমূখ।

খুঁজুন