মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু

দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু

ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে, নেতানিয়াহুর বিমানটি অধিকৃত অঞ্চলের বাইরে অজানা স্থানে চলে গেছে। ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজানা স্থানে, সম্ভবত গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল-১২-এ খবর জানিয়েছে। তেল আবিব থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গতকাল ভোর থেকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের আশপাশে এবং অন্যান্য শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। এরপর ইরানের সশস্ত্র বাহিনী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় নেতানিয়াহুর অজানা স্থানে চলে যাওয়ার খবর এলো।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে, চ্যানেল-১২ নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, দুটি যুদ্ধবিমান তাকে পাহারা দিয়ে ইসরাইলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে।

পরে আরেক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

খুঁজুন