রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
ধর্ম দেশে ফিরলেন আরও ২ হাজার ৬১০ হাজি

দেশে ফিরলেন আরও ২ হাজার ৬১০ হাজি

হজ শেষে একদিনে আরও দুই হাজার ৬১০ জন হাজি দেশে ফিরেছেন। এ নিয়ে রবিবার (৩১ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪১ হাজার ৬৮০ জন হাজি। আজ সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১১৭টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

হজের বুলেটিনে জানানো হয়েছে, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

সরকারি ব্যবস্থাপনায় যাওয়া দশম ফ্লাইটের হাজিরা আগামী ২ আগস্ট বাংলাদেশে ফিরবেন। হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন। তারা মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় এবং রাসূল (স.) এর রওজা মোবারক জিয়ারতসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন- মসজিদে কুবা, মসজিদ আল কিবলাতাইন, ওহুদ ও খন্দকের প্রান্তরসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করছেন।

খুঁজুন