রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি দেশী-বিদেশী অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: শামীম ওসমান

দেশী-বিদেশী অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: শামীম ওসমান

বুলবুল আহমেদ সোহেল :

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য দেশী-বিদেশী অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্যে যা যা কিছু পরিকল্পনা করার দরকার তারা তা করছে। আবারো অঅঘাত করা হবে, হয়তো আমি থাকবো না। কিছু ক্ষতি হবে, তবে আল্লাহর রহমতে শেখ হাসিনাই আবারো সরকার গঠন করবে।

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। 

আমাদের এই শোককে শক্তিতে রুপান্তর করে এগিয়ে যেতে হবে। তারা আবারো কালো থাবা দিবে, আঘাত করবে। হয়তো গাছের কিছু ডাল পালা ভেঙ্গে যাবে। কিন্ত শেখ হাসিনা আমাদের বটবৃক্ষ হয়ে ছায়া দিবেন। আল্লাহর বিশেষ রহমত তার উপর আছে। আওয়ামী লীগ করি বা কোন দল করি সেটা ব্যাপার না। এ দেশটা আমাদের সবার, যে কোন মূল্যে এই দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর দেশ পিছিয়ে গিয়েছিল, শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না। আমরা অন্তত ৫০ বছর পিছিয়ে যাব। বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবে রুপান্তর করেন।

খুঁজুন