বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত উত্তরের কৃষকরা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির উত্তরে আগাম শীতকালীন সবজি চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা ঝিনাইদহে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা নিখোঁজ পর্যটকদের সন্ধানে নেপালে ছুটছেন স্বজনরা নীলফামারীর ডাঙ্গাপাড়ায় ভালোবাসায় গড়ে তুলেছে পাখির অভয়ারণ্য ৭ জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহককে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সফল কৃষক মাঈন উদ্দিন
প্রবাস দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগ করার এবং বিদেশি বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় রাষ্ট্রপতি দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যুক্তরাজ্যপ্রবাসীসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের অর্থ, শ্রম ও মেধার অনস্বীকার্য অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।  তিনি বলেন, দেশ ও জাতি প্রবাসীদের এই অবদান ও ভূমিকা চিরদিন মনে রাখবে।

সাক্ষাৎকালে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি প্রতিনিধিদল বিমানবন্দরে হয়রানি, ভোটাধিকারসহ ব্যবসায়িক ও নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

ছবি: বাসস

রাষ্ট্রপতি বলেন, এসব সমস্যা সমাধান এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রবাসীদের পূর্ণাঙ্গ সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রবাসী কার্ড চালু করা হয়েছে।

তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এ সময় প্রতিনিধিদলটি দেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

রাষ্ট্রপতি প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

খুঁজুন