অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে গত ১৪ নভেম্বর শেষবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এর ফলে টানা পাঁচ দফায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এই পাঁচ দফায় সব মিলিয়ে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা। নতুন কোনো মূল্য নির্ধারণের ঘোষণা না আসায় ১৭ নভেম্বর আগের নির্ধারিত দামেই বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের সর্বশেষ তালিকা অনুযায়ী বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। সর্বশেষ ঘোষণায় কেবল ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।
স্বর্ণের বাজারে দামের পতন ঘটলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি এবং আগের দামই বহাল রয়েছে। বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম রয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি ২ হাজার ৯১৬ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।
সংগঠনটির নিয়ম অনুযায়ী স্বর্ণালংকার বিক্রির সময় অলংকারের নকশা বিবেচনা করে মজুরি নির্ধারণ করা হবে। তবে স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে কখনোই আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার সময় ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এই দুই ক্ষেত্রেই আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।
দফায় দফায় কমে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
দফায় দফায় কমে যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে গত ১৪ নভেম্বর শেষবারের মতো স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এর ফলে টানা পাঁচ দফায় দেশের বাজারে মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে। এই পাঁচ দফায় সব মিলিয়ে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা। নতুন কোনো মূল্য নির্ধারণের ঘোষণা না আসায় ১৭ নভেম্বর আগের নির্ধারিত দামেই বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।বাজুসের সর্বশেষ তালিকা অনুযায়ী বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭
হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। সর্বশেষ ঘোষণায় কেবল ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।স্বর্ণের বাজারে দামের পতন ঘটলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি এবং আগের দামই বহাল রয়েছে। বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম রয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা এবং ১৮
ক্যারেটের এক ভরি ২ হাজার ৯১৬ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।সংগঠনটির নিয়ম অনুযায়ী স্বর্ণালংকার বিক্রির সময় অলংকারের নকশা বিবেচনা করে মজুরি নির্ধারণ করা হবে। তবে স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে কখনোই আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। অলংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কেনার সময় ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এই দুই ক্ষেত্রেই আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার কোনো সুযোগ নেই।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত