ক্যাম্পাস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী দেবীর স্থায়ী প্রতিমা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির শীর্ষ নেতারা এই উদ্যোগকে হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী নীলনকশার অংশ হিসেবে অভিহিত করেছেন। এমন কৌশলগত পদক্ষেপের পেছনের আসল উদ্দেশ্যগুলো গভীরভাবে খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান যৌথভাবে এই বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে বলা হয়, ভূ-কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এ ধরনের বড় অবকাঠামো নির্মাণের পেছনে নির্দিষ্ট কোনো মহলের গভীর ষড়যন্ত্র রয়েছে। গত গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো দেশের ভেতরে হিন্দুত্ববাদী আধিপত্য সংহত করার চেষ্টা চালাচ্ছে। জগন্নাথ হল শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জন্য বরাদ্দ নয়, বরং এখানে সব ধর্মের ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীরা বসবাস করেন। তাই কোনো একটি সম্প্রদায় এই হলটিকে নিজেদের একক সম্পত্তি বানিয়ে নিতে পারে না বলে মন্তব্য করা হয়।
হেফাজতের নেতারা আরও অভিযোগ করেন, সেক্যুলার ও প্রগতিশীল হিসেবে পরিচিতরা ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান বা কার্যক্রম সহ্য করতে পারেন না। অথচ জগন্নাথ হলে স্থায়ী মূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তারা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধর্মাবলম্বীর মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার এবং প্রার্থনার স্থান থাকার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর পরিকল্পনা করে স্থায়ীভাবে এত বড় মূর্তি নির্মাণের পেছনে সুদূরপ্রসারী কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, কট্টর সাম্প্রদায়িক ও দেশবিরোধী কিছু ব্যক্তি এই ধরনের কৌশলী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে বর্তমান সরকার, রাজনৈতিক দলসমূহ এবং গোয়েন্দা সংস্থার দেশপ্রেমিক সদস্যদের এ বিষয়ে তৎপর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। সব মহলের সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের সম্ভাব্য ষড়যন্ত্র দ্রুত প্রতিহত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত
ঢাবির জগন্নাথ হলে সরস্বতী প্রতিমা নির্মাণের বিরোধিতায় হেফাজত
ক্যাম্পাস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী দেবীর স্থায়ী প্রতিমা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির শীর্ষ নেতারা এই উদ্যোগকে হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী নীলনকশার অংশ হিসেবে অভিহিত করেছেন। এমন কৌশলগত পদক্ষেপের পেছনের আসল উদ্দেশ্যগুলো গভীরভাবে খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান যৌথভাবে এই বিবৃতি প্রদান করেন।বিবৃতিতে বলা হয়, ভূ-কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এ ধরনের বড় অবকাঠামো নির্মাণের পেছনে নির্দিষ্ট কোনো মহলের গভীর ষড়যন্ত্র রয়েছে। গত গণঅভ্যুত্থানে পরাজিত শক্তিগুলো দেশের ভেতরে হিন্দুত্ববাদী
আধিপত্য সংহত করার চেষ্টা চালাচ্ছে। জগন্নাথ হল শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জন্য বরাদ্দ নয়, বরং এখানে সব ধর্মের ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীরা বসবাস করেন। তাই কোনো একটি সম্প্রদায় এই হলটিকে নিজেদের একক সম্পত্তি বানিয়ে নিতে পারে না বলে মন্তব্য করা হয়।হেফাজতের নেতারা আরও অভিযোগ করেন, সেক্যুলার ও প্রগতিশীল হিসেবে পরিচিতরা ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় অনুষ্ঠান বা কার্যক্রম সহ্য করতে পারেন না। অথচ জগন্নাথ হলে স্থায়ী মূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তারা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধর্মাবলম্বীর মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার এবং প্রার্থনার স্থান
থাকার বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর পরিকল্পনা করে স্থায়ীভাবে এত বড় মূর্তি নির্মাণের পেছনে সুদূরপ্রসারী কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, কট্টর সাম্প্রদায়িক ও দেশবিরোধী কিছু ব্যক্তি এই ধরনের কৌশলী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে বর্তমান সরকার, রাজনৈতিক দলসমূহ এবং গোয়েন্দা সংস্থার দেশপ্রেমিক সদস্যদের এ বিষয়ে তৎপর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। সব মহলের সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের সম্ভাব্য ষড়যন্ত্র দ্রুত প্রতিহত করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত