রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
জাতীয় ঢাকার পথে চাপ বেড়েছে

ঢাকার পথে চাপ বেড়েছে

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। শনিবার  সকালে কমলাপুর রেল স্টেশনে বেশ কয়েকটি ট্রেন শিডিউল অনুযায়ী পৌঁছায়নি। তবে যেসব ট্রেন এসে পোঁছেছে তাতে অনেক মানুষকে ছাদে করে আসতে দেখা যায়।

এদিকে জাজিরা টোলপ্লাজায় অন্যদিনের তুলনায় আজ যানবহানের চাপ বেশি। তবে অপেক্ষা করতে হচ্ছে না। অনেকেই যানবাহন না পেয়ে ট্রাক কার্ভাড ভ্যানে করে মানুষ ঢাকায় ফিরছে।

আর দৌলতদিয়া ফেরি ঘাটে নির্বিঘ্নে পার হচ্ছেন ঢাকাগামী মানুষ। ঘাটে তেমন অপেক্ষারত যানবাহন নেই। ভোগান্তি ছাড়াই পার হচ্ছেন সবাই।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে চাপ বেড়েছে যাত্রী ও যানবাহনের। ফলে পর্যাপ্ত সংখ্যক ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। অপেক্ষা ছাড়াই যানবাহনগুলো ফেরির নাগাল পাচ্ছে। শনিবার পর্যন্ত ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ থাকবে।

যাত্রীরা জানান, যাওয়ার সময়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছিলো ঢাকায় ফিরতে সে অবস্থার সম্মুখীন হতে হচ্ছে না।

খুঁজুন