রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ঢাকায় মঞ্চে আলি আজমত ও জেমস

ঢাকায় মঞ্চে আলি আজমত ও জেমস

১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা: আলি আজমত এবং নাগরবাউল জেমস।

বাংলাদেশ ও পাকিস্তানের দুই কিংবদন্তি রক তারকা আলি আজমত (জুনুন) এবং জেমস (নগর বাউল) এই প্রথমবারের মতো একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে। ইভেন্টটির আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন, এবং প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া।

অ্যাসেন কমিউনিকেশন-এর সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, 'ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। টিকিট বিক্রিও প্রত্যাশার চেয়ে বেশি ইতিবাচক। আমরা বিশ্বাস করি, এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে।'

তিনি আরও জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড এবং লাইটিং নিশ্চিত করা হয়েছে, যাতে সবাই এক অনন্য অভিজ্ঞতা পান।

টিকিট এখনো পাওয়া যাচ্ছে অনলাইনে: www.getsetrock.com কনসার্ট সংক্রান্ত সব আপডেট জানতে ভিজিট করুন অ্যাসেন কমিউনিকেশন এবং গেট সেট রক-এর অফিসিয়াল ফেসবুক পেজ।

খুঁজুন