রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি ধামরাইয়ে নৌকায় ভোট চাইলেন বেনজীর আহমদ- এমপি

ধামরাইয়ে নৌকায় ভোট চাইলেন বেনজীর আহমদ- এমপি

মাহবুবুল আলম রিপন (স্টাফ রিপোর্টার):

সারা দেশে বিশেষ করে ঢাকার ধামরাইয়ে  আওয়ামী সরকারের তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা তুলে ধরে নৌকায়  ভোট চাইলেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

আজ (০৩ নভেম্বর)  শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের সীমা সিনেমা হল মোড়ে পৌরসভার  ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় নেতাকর্মীসহ  কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে বিজয়ী করতে  নৌকায় ভোট চাইলেন অনুষ্ঠানের

প্রধান অতিথি  স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। 

উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। 

সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগ ১ নং ওয়ার্ডের সভাপতি প্রাণ গোপাল পাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, যুবলীগ নেতা হাফিজুর রহমান হ্যাপী, হারুন অর রশিদ রুকন, কামরুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন ধামরাইয়ে  কোনো হরতাল অবরোধ করতে দেয়া  হবে না, হবে না।

মতবিনিময় সভায় সার্বিক তত্বাবধানে ছিলেন পৌর সভার  ১ নং  ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ। 

সঞ্চালনায় ছিলেন আওয়ামী লীগ নেতা  বাবু নন্দ গোপাল সেন।

খুঁজুন