বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
স্থানীয় সরকার মন্ত্রীকে আহবায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর পাশে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ধর্ষণের পর হত্যা, পশ্চিমবঙ্গে থানায় আগুন

ধর্ষণের পর হত্যা, পশ্চিমবঙ্গে থানায় আগুন

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের উত্তর দিনাজপুরে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় থানায় আগুন ধরিয়ে দিয়েছে একদল বিক্ষোভকারী। এতে থানা ভবনের একাংশ ও পুলিশের কয়েকটি গাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানায় এই হামলার ঘটনা ঘটেছে।

পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এক কিশোরীকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। থানা ভবন এবং থানা চত্বরের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।

এই ঘটনার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে কালিয়াগঞ্জ থানা এলাকা। স্থানীয় জনতার সাথে সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় জড়িত অভিযোগে কয়েক জনকে গ্রেফতার করেছে।

আনন্দবাজার বলছে, সম্প্রতি কালিয়াগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনা ঘিরে একাধিকবার অগ্নিগর্ভ হয়ে ওঠে কালিয়াগঞ্জ এলাকা। মঙ্গলবার দুপুরের দিকে কালিয়াগঞ্জে থানা অভিযান কর্মসূচি পালনের ডাক দিয়েছিল রাজবংশী তফসিলি আদিবাসী সমন্বয় কমিটি। ওই কর্মসূচি থেকে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয়।

কমিটির আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার শত শত মানুষ থানা অভিযানে অংশ নেন। কর্মসূচির আগাম খবর পেয়ে থানার সামনে তিনটি জায়গায় ব্যারিকেড তৈরি করেছিল পুলিশ। তবে সেসব ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।

পুলিশের কাঁদানের গ্যাস নিক্ষেপের কারণে বিক্ষোভকারীরা আরও মারমুখী হয়ে ওঠেন। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভকারীরা থানায় ঢুকে ভাঙচুর চালান। আগুন লাগিয়ে দেওয়া হয় থানা ভবনের একাংশে। অগ্নিকাণ্ডে থানায় রাখা একাধিক বাইক ও কয়েকটি গাড়ি পুড়ে যায়।

একই দাবিতে মঙ্গলবার রায়গঞ্জে পুলিশ সুপারের দপ্তর ঘেরাও অভিযান পালন করে রাজ্যের বিরোধীদল বিজেপি। সেই কর্মসূচি ঘিরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

খুঁজুন