বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
যৌন হয়রানি সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি স্থানীয় সরকার মন্ত্রীকে আহবায়ক করে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান নভোথিয়েটারের সাবেক মহাপরিচালক আরশাদ উল্লাহ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা নাটোরে চলনবিলে জব্দকৃত অবৈধ জাল ধ্বংস এমবাপ্পের হ্যাটট্রিকে সোসিয়েদাদকে উড়িয়ে দিল রিয়াল গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যে খুশি স্টিভ ওয়াহ চ্যাম্পিয়ন্স লিগ ড্র : লিগ পর্বের সিডিং পট চূড়ান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান : স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ধুলোয় নাজেহাল দিল্লির মানুষ

ধুলোয় নাজেহাল দিল্লির মানুষ

দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরমে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ। বৃষ্টির দেখা নেই, উল্টো তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সাধারণ দৃশ্যমানতার জন্য দিল্লিতে নতুন সমস্যা দেখা দিয়েছে।

১৬ মে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আপাতত দুদিনের জন্য রাজধানীর মানুষ এ তীব্র গরম থেকে স্বস্তি পেতে পারেন। মঙ্গলবার থেকে দুদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীতে। তবে তারপর থেকেই আবার প্রচণ্ড গরম পড়বে। দিল্লির আবহাওয়া তখন ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যাবে ।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, রাজস্থানের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণেই দিল্লিতে মঙ্গল ও বুধবার সামান্য বৃষ্টি হতে পারে। তবে সেই সঙ্গে ধুলোর ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানীতে। বাতাসে ধুলোবালির পরিমাণ এতই বেড়ে গেছে যে, কমে যাচ্ছে দৃশ্যমানতা। স্থানীয় সময় ভোর ৬টা থেকেই শহরের বাতাসে ধুলোর আধিক্য দেখা যায়। বিমানবন্দরের সামনে দৃশ্যমানতা ১১০০ মিটারে নেমে গেছে। ফলে বিমান চলাচলেও সমস্যা হচ্ছে।

দিল্লির বাতাসে ধুলোর আধিক্যের জন্য রাজস্থানের ওপরের ঘূর্ণাবর্তকেই দায়ী করা হচ্ছে। ওই ঘূর্ণাবর্তের জন্য হালকা বৃষ্টি হতে পারে রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানাতে।

ওড়িশাতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেখানে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের কিছু কিছু এলাকায়।

এদিকে, মঙ্গলবার থেকে তিন দিন উত্তর-পূর্বের রাজ্যগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরামে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ১৯ মে পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে পূর্ব অরুণাচল ও মেঘালয়ে।

সূত্র : এবিপি।

খুঁজুন