ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭১ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
এতে বলা হয়, ৫০২ জনের মধ্যে রমনা বিভাগ ১৮, লালবাগ বিভাগ ২৮, ওয়ারী বিভাগ ৫৫, মতিঝিল বিভাগ ৭২, তেজগাঁও বিভাগ ৯৪, মিরপুর বিভাগ ১৩৪, গুলশান বিভাগ ৩২, উত্তরা বিভাগ ৫০, গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, পাঁচ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুইটি হেলমেট, দুইটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭১ টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা
হয়। এতে বলা হয়, ৫০২ জনের মধ্যে রমনা বিভাগ ১৮, লালবাগ বিভাগ ২৮, ওয়ারী বিভাগ ৫৫, মতিঝিল বিভাগ ৭২, তেজগাঁও বিভাগ ৯৪, মিরপুর বিভাগ ১৩৪, গুলশান বিভাগ ৩২, উত্তরা বিভাগ ৫০, গোয়েন্দা বিভাগ ১৯ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, পাঁচ কেজি ২৫০ গ্রাম
গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন, একটি ছুরি, চারটি চাপাতি, একটি স্পোকেট, দুইটি হেলমেট, দুইটি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, একটি ড্রাম, একটি ব্যাটারি, একটি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত