ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার এবং ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১৭ জনের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬০ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৬৬ জন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম ও একটি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়। এছাড়া ছয়জন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, মামলা ৩৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, মামলা ৩৭
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার এবং ৩৭টি মামলা দায়ের করা হয়েছে। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫১৭ জনের
মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১৬০ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৬৬ জন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ১২
হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল, ৭০ লিটার ডিজেল তেল, ৭টি তেলের ড্রাম ও একটি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়। এছাড়া ছয়জন ভিকটিমকেও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
রওশন টাওয়ার, (লিফট-৮) ১৫২/২/এ২ গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত