মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের শোক বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকার সহায়তা দিলেন ঢাকা জেলা প্রশাসক কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষার ওপর গুরুত্বারোপ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর
দেশের খবর রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময়

রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময়

 ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার সকালে রাবি প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান চলতি মাসের শেষে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর রাবি সফরের বিষয়ে তাঁদের অবহিত করেন ও কর্মসূচিতে তাদের আমন্ত্রণ জানান। এছাড়া ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রটেকশন ফান্ডের মাধ্যমে বাস্তবায়নাধীন রাবি’র বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কেও তাঁরা খোঁজ খবর নেন।

সেখানে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর মো. মোজাম্মেল হোসেন বকুল ও বিভাগের শিক্ষক প্রফেসর নাজিয়াত চৌধুরী, সহকারী প্রক্টর প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ ও প্রফেসর মো. জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, হেড অব এডুকেশন তৌফিক হাসান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (উপানুষ্ঠানিক শিক্ষা) তামিম
মোস্তফা, ইংলিশ এন্ড এক্সামিনেশান্স একাউন্ট ম্যানেজার আনিকা বুশরা ও সিকিউরিটি এন্ড এডমিনিস্ট্রেশন ম্যানেজার সাইদুল বাশার।

পরে প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয় প্রক্টরের সাথে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর আগামী রাবি সফরসূচি সম্পর্কে আলোচনা করেন। তাঁরা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সভাপতি ও শিক্ষকদের সাথে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহীর রাবি সফরের কর্মসূচি বাস্তবায়ন ও বিভাগের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘ইয়থ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ এন্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের বিষয়ে আলোচনা করেন।

খুঁজুন