মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু রাবি উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় সাক্ষরতা বাড়াতে উপানুষ্ঠানিক শিক্ষার ওপর গুরুত্বারোপ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর যাত্রাবাড়ী ও মতিঝিল থানার অভিযানে গ্রেফতার ৩৫ মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর রাজশাহীতে সারের সংকট নেই, মজুত পর্যাপ্ত: বিভাগীয় কমিশনার ইউক্রেনের খারকিভে বক্সিং ক্লাবে অ্যাঞ্জেলিনা জোলির আকস্মিক সফর সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিআরটিএ কর্মকর্তা জমির হোসেনের পদোন্নতি নিয়ে প্রশ্ন রাশিয়া ‘আলোচনায় বসতে প্রস্তুত’: জেলেনস্কি
দেশের খবর কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

কুমিল্লায় পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু

 জেলার বরুড়া উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার শাকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল-জুনাইরা ও তাসলিমা আক্তার। তারা উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামের জসিম উদ্দিনের যমজ সন্তান।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলছিল শিশু দু’টি। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দু’টিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একসঙ্গে যমজ দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে শোকের মাতম চলছে। মর্মান্তিক এ ঘটনায় কাছিয়াপুকুরিয়া গ্রামসহ আশপাশের এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বাসস’কে বলেন, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি শুনেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

খুঁজুন