বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িত পাঁচ জনের পরিচয় শনাক্ত : বাংলাফ্যাক্ট দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা তুলেছেন ৭,৮৯৬ গ্রাহক এসডিজি অর্জনে তামাক নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের শোক
আইন আদালত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

৫৭৭ জনের মধ্যে রমনা বিভাগ ৩৬, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৮০, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ১১৪, মিরপুর বিভাগ ১৪৩, গুলশান বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ছয়টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুইটি প্রাইভেটকার, একটি অটোরিক্সা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সীমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেক্ট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুঁজুন