বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
এসডিজি অর্জনে তামাক নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না সভ্য সমাজে এমন দায়িত্বজ্ঞানহীন রায় প্রত্যাশিত নয় : হাইকোর্ট জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী রিমান্ডে কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবের শোক বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের খবর এসডিজি অর্জনে তামাক নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

এসডিজি অর্জনে তামাক নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপের আহ্বান বিশেষজ্ঞদের

 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্বাস্থ্যসংক্রান্ত লক্ষ্য পূরণে তামাক ও নিকোটিনজাত পণ্যের বিরুদ্ধে আরও শক্তিশালী আইন এবং কার্যকর প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন বলে আজ এক গোলটেবিল আলোচনায় মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলেন, দেশের মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই হৃদ্রোগ, স্ট্রোক ও ক্যান্সারের মতো অসংক্রামক রোগের (এনসিডি) কারণে হয়ে থাকে।

আজ রাজধানীর সিআইআরডিএপি মিলনায়তনে ‘তামাক নিয়ন্ত্রণ, এনসিডি ও এসডিজি: বাংলাদেশের অগ্রগতি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। প্রজ্ঞা (নলেজ ফর প্রগ্রেস) ও অ্যান্টি-টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।

বক্তারা বলেন, বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ মারা যায়। ফলে এসডিজির স্বাস্থ্যসংক্রান্ত লক্ষ্য এসডিজি-৩ অর্জনে তামাক ব্যবহার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে দারিদ্র্য বিমোচন, খাদ্যনিরাপত্তা, মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, পরিবেশ সুরক্ষা, জলবায়ু মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ প্রায় সব এসডিজি অর্জনেও তামাক বড় প্রতিবন্ধকতা তৈরি করছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক ডা. মাহবুব উল্লাহ বলেন, ‘তামাক নিয়ন্ত্রণ শুধু স্বাস্থ্য খাতের বিষয় নয়; এটি দেশের উন্নয়ন, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সঙ্গে সরাসরি যুক্ত। তামাক নিয়ন্ত্রণে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়া হলে এসডিজি অর্জনের অগ্রগতি ত্বরান্বিত হবে।’

বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ক্যানসার রোগীদের দুর্ভোগ তামাক ব্যবহারের ভয়াবহ পরিণতি তুলে ধরে। মানুষের সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

আলোচকরা তামাক নিয়ন্ত্রণ আইনের সাম্প্রতিক সংশোধনকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করলেও ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ নতুন ধরনের তামাক ও নিকোটিনজাত পণ্য আইনের আওতার বাইরে থাকায় উদ্বেগ প্রকাশ করেন।

তারা এসব পণ্যের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া, সংশোধিত আইনের প্রয়োজনীয় বিধিমালা দ্রুত প্রণয়ন এবং তামাক নিয়ন্ত্রণ নীতিতে শিল্পের হস্তক্ষেপ ঠেকাতে এফসিটিসির ৫.৩ অনুচ্ছেদ বাস্তবায়নের আহ্বান জানান। 

খুঁজুন