রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
অর্থ ও বাণিজ্য ডিএসইর মূলধন বাড়ল ৯৪৩৬ কোটি টাকা

ডিএসইর মূলধন বাড়ল ৯৪৩৬ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে লেনদেন ও সূচকের উত্থান অব্যাহত ছিল। এর প্রভাবে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে প্রায় ৯ হাজার ৫০০ কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহে বাজার মূলধনের এ বৃদ্ধির পরিমাণ ৯ হাজার ৪৩৬ কোটি টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৯২ কোটি টাকা। আগের সপ্তাহে এই পরিমাণ ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। অর্থাৎ বাজার মূলধন বেড়েছে ১.৩১ শতাংশ হারে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৬.৩৩ পয়েন্ট, যা ১.৭৫ শতাংশ প্রবৃদ্ধি। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৫.৭৭ পয়েন্ট (১.১৯ শতাংশ) এবং ডিএসইএস সূচক বেড়েছে ২২.৮৬ পয়েন্ট (১.৮৯ শতাংশ)।

লেনদেনেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ৭২৯ কোটি ৫৫ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৭৬২ কোটি ১৮ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ২৯৮ কোটি ৩৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৩.৩০ শতাংশ বেশি। আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ১ হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকা।

ডিএসইতে সপ্তাহজুড়ে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৩টি কোম্পানির, কমেছে ১২৬টির, এবং অপরিবর্তিত ছিল ২২টির শেয়ারের দাম।

খুঁজুন