রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস দিল্লিতে ‘বিশ্ব হিন্দু পরিষদের’ বিক্ষোভ

দিল্লিতে ‘বিশ্ব হিন্দু পরিষদের’ বিক্ষোভ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘বিশ্ব হিন্দু পরিষদের’ ব্যানারে কয়েকশ মানুষ বিক্ষোভ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালের এমন একটি ভিডিও গণমাধ্যমে এসেছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন বিক্ষোভকারী পুলিশের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা করছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ময়মনসিংহে এক হিন্দু যুবককে নির্মমভাবে হত্যার ঘটনায় ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে এই বিক্ষোভে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়ন ও ধর্মীয় স্থাপনায় হামলার অভিযোগ তোলা হয়।

বিক্ষোভকে ঘিরে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে কূটনৈতিক ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অন্তত দুই স্তরের ব্যারিকেড ভাঙতে সক্ষম হয় বিক্ষোভকারীরা।

এক বিক্ষোভকারী বলেন, “আজ যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে আমি-তুমিও একদিন ‘দিপু’ হয়ে যাব।” আরেকজন বলেন, “বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে। এটি রাম ও কৃষ্ণের দেশ। আমরা কাউকে হত্যা করি না, কিন্তু সেখানে আমাদের মা-বোনদের ধর্ষণ করা হচ্ছে।”

বিক্ষোভকারীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবি করেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কুশপুতুলও দাহ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের আটক করছে এবং পুনরায় ব্যারিকেড স্থাপন করছে। নিরাপত্তা সংস্থাগুলো আগেই বিক্ষোভের আশঙ্কায় সতর্ক ছিল। হাইকমিশন এলাকাজুড়ে তিন স্তরের ব্যারিকেড বসানো হয় এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুর এবং ২০ ডিসেম্বর ২০২৫ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনা ঘটে।

খুঁজুন