বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
রাজনীতি ডিমলায় সদর ইউপি'র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ডিমলায় সদর ইউপি'র উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী  প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ৩-নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার(১৯ ফেব্রুয়ারি)নির্ধারিত তারিখের শেষ দিন বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে এই ৬ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।তারা হলেন- আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী এ,এইচ,এম ফিরোজ সরকার,স্বতন্ত্র প্রার্থী ডিমলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন,উৎপল কুমার সিংহ রায়,

সফিয়ার রহমান,মজিব উদ্দিন ও আমিনুর রহমান।গত ২৩ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি।আপিল দাখিলের তারিখ-২১ থেকে ২৩ ফেব্রুয়ারি।আপিল নিষ্পত্তির তারিখ-২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি।প্রতীক বরাদ্দ-২৮ ফেব্রুয়ারি ও ভোট গ্রহণের তারিখ-১৬ মার্চ ২০২৩ইং।ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম মেশিনে।এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা-৩৪ হাজার ৩শত ৭৫ জন।এরমধ্যে নারী ভোটার ১৭ হাজার ৫২জন ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৩ শত ২২জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন।ডিমলা সদর ইউনিয়নের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম সত্যতা নিশ্চিত করে বলেন,মনোনয়নপত্র দাখিলের শেষদিনে একজন আওয়ামী লীগ দলীয় ও পাঁচজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।আশা রাখি উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতায় আমরা আগামী ১৬ই মার্চ ২০২৩ইং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।

প্রসঙ্গত: গত ২০২১ ইং ২৬ ডিসেম্বর ডিমলা ৩ নং ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৮ হাজার ১ শত ৪৪ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত নৌকা প্রতীকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আবুল কাশেম সরকার।পরে গত ১৪ই ডিসেম্বর ২০২২ইং রাতে চেয়ারম্যান আবুল কাশেম সরকার মৃত্যুবরণ করলে ইউনিয়ন পরিষদটিতে চেয়ারম্যান পদ শুন্য হয়।গত ২৩ জানুয়ারি ২০২৩ইং ইউনিয়নটির উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।


খুঁজুন