রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’ • নিউক্যাসলের মাঠে পয়েন্ট হারাল আর্সেনাল • গোল করার পর স্ট্রেচারে মাঠ ছাড়লেন দুয়ে • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথায় বিতর্ক: কীভাবে দেখছে বিএনপি, সরকারের কী পদক্ষেপ? • জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষে হল বিতর্ক উৎসব • দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন • সালমানের ‘মনস্টার’: বিশেষ দিনে আসছে টিজার, মুক্তি কবে • চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল-কৌশিক • ইমনের চার ও ছক্কায় আফগানদের বিদায় করে সেমিতে বাংলাদেশ • শাহজালালে সাড়ে ৭ কেজি ‘সোনার পেস্ট’ উদ্ধার, আটক ৩
দেশের খবর দিনমজুরের ঘরে ৩ মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল, দুশ্চিতায় গ্রাহক

দিনমজুরের ঘরে ৩ মাসে ৫০ হাজার টাকার বিদ্যুৎ বিল, দুশ্চিতায় গ্রাহক

সারাদেশ ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একজন দিনমজুরের বাড়িতে মাত্র তিন মাসে ৫০ হাজার টাকার বেশি বিদ্যুৎ বিল এসেছে। অথচ তার বাড়িতে সামান্য কিছু বৈদ্যুতিক সরঞ্জাম এবং একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া ছাড়া বড় কোনো ব্যবহারের সুযোগ নেই। এমন অস্বাভাবিক ও অতিরিক্ত বিল হাতে পেয়ে চরম দুশ্চিন্তা ও বিপাকে পড়েছে ছয় সদস্যের ওই গরিব পরিবারটি।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর। তার বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ২৩ হাজার ২৭ টাকা, অক্টোবরে নয় হাজার ১৬০ টাকা এবং নভেম্বরে ১৭ হাজার ৮৪৩ টাকা বিল ধার্য করা হয়। এভাবে তিন মাসে মোট এক হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে সর্বমোট ৫০ হাজার ৩০ টাকা বিল এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পক্ষে এই বিশাল অঙ্কের টাকা পরিশোধ করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

অস্বাভাবিক এই বিলের বিষয়ে প্রতিকার পেতে ইউনুস আলী একাধিকবার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ জানিয়েও তিনি কোনো সমাধান পাননি বলে অভিযোগ করেন। উল্টো বিদ্যুৎ অফিস থেকে তাকে নানা ধরনের দুর্ব্যবহারের মুখোমুখি হতে হয়েছে। বাধ্য হয়ে তিনি সংবাদকর্মীদের কাছে নিজের এই অসহায়ত্বের কথা প্রকাশ করেন।

এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া জানান, কোনো গ্রাহকের সমস্যা থাকলে তাকে সরাসরি অফিসে এসে অভিযোগ জানাতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রকৃতপক্ষে বিল ৫০ হাজার টাকা এসে থাকলে তা গ্রাহককেই পরিশোধ করতে হবে। তবে মিটার বা অন্য কোনো স্থানে ত্রুটি থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

খুঁজুন