স্পোর্টস ডেস্ক: কেপ টাউন টেস্টের আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়া দল ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে কঠোরভাবে সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জেফ বয়কট। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দা টেলিগ্রাফ’-এ লেখা নিজের কলামে তিনি এই ঘটনাকে ২৫ বছর আগের দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও গুরুতর বলে অভিহিত করেছেন। তার মতে, ক্রিকেটের ইতিহাসে পুরো দলের এমন পরিকল্পিত প্রতারণার নজির আগে দেখা যায়নি।
২০১৮ সালের ওই ‘স্যান্ডপেপারগেট’ ঘটনায় ডেভিড ওয়ার্নার সিরিশ কাগজ ব্যবহারের প্রস্তাব দেওয়ার সময় স্টিভেন স্মিথ সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। অধিনায়ক হিসেবে তা থামানোর দায়িত্ব থাকলেও স্মিথ বলেছিলেন যে তিনি বিষয়টি জানতে চান না এবং সবকিছু চলতে দিয়েছিলেন। বয়কটের মতে, এই অপরাধের দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং ক্রিকেট ইতিহাসের কাঠগড়ায় স্মিথের প্রতি কখনো সদয় হওয়া উচিত হবে না।
সম্প্রতি উসমান খাওয়াজার আত্মজীবনী প্রকাশের পর এই পুরনো বিতর্ক নতুন করে ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তুলেছে। খাওয়াজার দাবি অনুযায়ী, স্মিথ এক বছরের নিষেধাজ্ঞা মাথা পেতে নিয়ে মূলত সতীর্থদের আড়াল করার চেষ্টা করেছিলেন এবং ওই ঘটনায় পুরো দল জড়িত ছিল। উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাথমিক তদন্তের পর স্মিথ ও ওয়ার্নারকে এক বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালে ওয়ার্নারের নেতৃত্বের ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
বয়কট আরও অভিযোগ করেছেন যে, পুরো দলের সম্পৃক্ততা ও স্পন্সর হারানোর ভয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তখন গভীর কোনো তদন্ত করতে সাহস পায়নি। তাদের প্রধান লক্ষ্য ছিল বড় ধরনের লজ্জা এড়াতে পুরো বিষয়টি দ্রুত ধামাচাপা দেওয়া। এই ঘটনাটি শুধু কয়েকজন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফরাও এর সঙ্গে জড়িত ছিলেন বলে বয়কট উল্লেখ করেছেন।
‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’
‘হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও বড় অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি’
স্পোর্টস ডেস্ক: কেপ টাউন টেস্টের আলোচিত বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অস্ট্রেলিয়া দল ও সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে কঠোরভাবে সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জেফ বয়কট। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দা টেলিগ্রাফ’-এ লেখা নিজের কলামে তিনি এই ঘটনাকে ২৫ বছর আগের দক্ষিণ আফ্রিকার হ্যান্সি ক্রনিয়ের ম্যাচ-ফিক্সিংয়ের চেয়েও গুরুতর বলে অভিহিত করেছেন। তার মতে, ক্রিকেটের ইতিহাসে পুরো দলের এমন পরিকল্পিত প্রতারণার নজির আগে দেখা যায়নি।২০১৮ সালের ওই ‘স্যান্ডপেপারগেট’ ঘটনায় ডেভিড ওয়ার্নার সিরিশ কাগজ ব্যবহারের প্রস্তাব দেওয়ার সময় স্টিভেন স্মিথ সেখানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। অধিনায়ক হিসেবে
তা থামানোর দায়িত্ব থাকলেও স্মিথ বলেছিলেন যে তিনি বিষয়টি জানতে চান না এবং সবকিছু চলতে দিয়েছিলেন। বয়কটের মতে, এই অপরাধের দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং ক্রিকেট ইতিহাসের কাঠগড়ায় স্মিথের প্রতি কখনো সদয় হওয়া উচিত হবে না।সম্প্রতি উসমান খাওয়াজার আত্মজীবনী প্রকাশের পর এই পুরনো বিতর্ক নতুন করে ক্রিকেট বিশ্বে আলোচনার ঝড় তুলেছে। খাওয়াজার দাবি অনুযায়ী, স্মিথ এক বছরের নিষেধাজ্ঞা মাথা পেতে নিয়ে মূলত সতীর্থদের আড়াল করার চেষ্টা করেছিলেন এবং ওই ঘটনায় পুরো দল জড়িত ছিল। উল্লেখ্য, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাথমিক তদন্তের পর স্মিথ ও
ওয়ার্নারকে এক বছর এবং ক্যামেরন ব্যানক্রফটকে নয় মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে ২০২৪ সালে ওয়ার্নারের নেতৃত্বের ওপর থেকে আজীবন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।বয়কট আরও অভিযোগ করেছেন যে, পুরো দলের সম্পৃক্ততা ও স্পন্সর হারানোর ভয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তখন গভীর কোনো তদন্ত করতে সাহস পায়নি। তাদের প্রধান লক্ষ্য ছিল বড় ধরনের লজ্জা এড়াতে পুরো বিষয়টি দ্রুত ধামাচাপা দেওয়া। এই ঘটনাটি শুধু কয়েকজন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফরাও এর সঙ্গে জড়িত ছিলেন বলে বয়কট উল্লেখ করেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত