ক্যাম্পাস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঁচ শতাধিক বিতার্কিক ও বিচারক এই আয়োজনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানকে সামনে রেখে গত ১৩ নভেম্বর এই উৎসবের সূচনা হয়। আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল ক্যাটাগরিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিনটি পর্যায়েই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছিল। দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই উৎসবে লড়েছেন।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ীরা আকর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন এবং ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি রানার্সআপ হয়েছে। এছাড়া আন্তঃকলেজ পর্যায়ে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি এবং আন্তঃস্কুল পর্যায়ে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সফল সমাপ্তি টানা হয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এই উৎসবের আহ্বায়কের দায়িত্বে ছিলেন আল লুবান। তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা এবং দায়িত্বশীল মতপ্রকাশের চর্চা প্রসারিত করতেই এই আয়োজন করা হয়েছিল বলে জানান আয়োজকরা।
জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষে হল বিতর্ক উৎসব
জাবিতে ৯৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শেষে হল বিতর্ক উৎসব
ক্যাম্পাস ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিতর্ক উৎসব ২০২৬ শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৯৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঁচ শতাধিক বিতার্কিক ও বিচারক এই আয়োজনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।‘ধ্বংসযন্ত্র থমকে দাঁড়াক প্রাণের স্পর্ধায়’ স্লোগানকে সামনে রেখে গত ১৩ নভেম্বর এই উৎসবের সূচনা হয়। আয়োজনে
আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃকলেজ ও আন্তঃস্কুল ক্যাটাগরিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিনটি পর্যায়েই বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়েছিল। দেশের ৩২টি স্কুল, ৩২টি কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এই উৎসবে লড়েছেন।প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ীরা আকর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন এবং ডিবেটার্স অব চিটাগং ইউনিভার্সিটি রানার্সআপ হয়েছে। এছাড়া আন্তঃকলেজ পর্যায়ে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি
এবং আন্তঃস্কুল পর্যায়ে আইডিয়াল ডিবেটিং ক্লাব এইট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সফল সমাপ্তি টানা হয়। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় এই উৎসবের আহ্বায়কের দায়িত্বে ছিলেন আল লুবান। তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা এবং দায়িত্বশীল মতপ্রকাশের চর্চা প্রসারিত করতেই এই আয়োজন করা হয়েছিল বলে জানান আয়োজকরা।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] |
গ্রীণ রোড ,
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ ।
মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত