রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
প্রবাস দক্ষ-অদক্ষ শ্রমিক নেবে রোমানিয়া

দক্ষ-অদক্ষ শ্রমিক নেবে রোমানিয়া

বাংলাদেশ থেকে পরিচ্ছন্ন কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন রোমানিয়ার রাজধানী বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা।

রোববার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (এিসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র কার্যালয়ে ডিসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও বুখারেস্টের মেয়র রবার্ট নেগোইতার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের মধ্যকার এক বৈঠকে বুখারেস্টের মেয়র এই আগ্রহ প্রকাশ করেন।

মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন অন্যান্যের মধ্যে ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ এবং বুখারেস্টের মেয়রের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে বুখারেস্ট পুলিশের ডেপুটি ডিরেক্টর ভিক্টর নিয়াগু।

বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ অংশ নেন।

বৈঠকে মেয়র রবার্ট নেগোইতা বুখারেস্টে দক্ষ-অদক্ষ শ্রমিকসহ পরিচ্ছন্ন কর্মীর চাহিদা রয়েছে বলে জানান এবং বাংলাদেশ থেকে সেই চাহিদার একাংশ পূরণের আগ্রহ প্রকাশ করেন। এ সময় মেয়র ব্যারিস্টার শেখ তাপস তার আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার করার আশ্বাস দেন।

এর আগে সকালে বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা ও তার সফরসঙ্গীরা ধানমন্ডি-৩২ নম্বরে যান। পরে রোমানিয়ার মেয়র বঙ্গবন্ধু ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে পরিদর্শন করেন। শেষে তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে তার মন্তব্য লিখেন।


সূত্র : বাসস

খুঁজুন