মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৬ শুরু মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
প্রবাস দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের যুবককে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের যুবককে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় আমিনুর সিদ্দিকী নামে টাঙ্গাইলের এক যুবককে সন্ত্রাসীরা মাথায় গুলি করে হত্যা করেছে। হত্যার পর ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ও মালামাল লুটে নেয় সন্ত্রাসীরা। শনিবার (৬ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।

এর আগে শুক্রবার দক্ষিণ আফ্রিকার লিম্পুপুর শহরে আমিনুর সিদ্দিকীর ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যার ঘটনা ঘটে। নিহত আমিনুর সিদ্দিকী টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ নম্বর ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মো. আজিজ সিদ্দিকীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে।

গোড়াইল গ্রামের বাসিন্দা শিপলু শনিবার জানান, আমিনুর সিদ্দিকী দীর্ঘ দিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। দক্ষিণ আফ্রিকায় জিম্বাবুয়ের শহরের সীমান্তবর্তী এলাকা লিম্পুপুর শহরে আকাশ সুপারশপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আমিনুর সিদ্দিকী। শুক্রবার গভীর রাতে একদল সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার মাথায় গুলি করে হত্যার পর পালিয়ে যায়। এ সময় অস্ত্রধারীরা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকাসহ মালামাল লুটে নেয় বলে আমিনুরের বন্ধুরা জানিয়েছেন।

মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, এক সপ্তাহের মধ্যেই তার মরদেহ দেশে পৌঁছাবে।

খুঁজুন