বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
প্রতারণার মামলায় কারাগারে বিদিশা পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে সারের পর্যাপ্ত মজুত আছে, কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না : সমাজকল্যাণ মন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
অর্থ ও বাণিজ্য ডলারের অস্থিরতা আর কতদিন ?

ডলারের অস্থিরতা আর কতদিন ?

জহিরুল কবীর আমজাদ :আলোচনা টেবিলে বার বার ঘুরে-ফিরে বিষয় এখন একটাই। আর তা হলো ডলার। সরকারের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগের পরও ডলার নিয়ে অস্থিরতা কাটছে না। বরং দিনের পর দিন টাকার মান কমছে, বাড়ছে ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া দাম থেকে অনেক বেশি দরে বিক্রিও হচ্ছে। সবশেষ খোলাবাজারে ১২১ টাকা ছুঁয়েছে এক ডলারের বিনিময়মূল্য। সামনে আরও বাড়বে এমন গুঞ্জনও আছে বাজারে। তাই কোথায় গিয়ে থামবে ডলারের দাম আর সংকট কবে কমবে তা কারো বলার যেন সাধ্য নেই!

বিশেষজ্ঞরাও বলছেন, ডলারের এই অবস্থা দিনে দিনে কেটে যাবে এমনটা মনে করার কারণ নেই। তবে পরিস্থিতি সামাল দিতে আমদানির বিষয়ে নির্দেশনাসহ সরকারের নেওয়া উদ্যোগের সঠিক প্রয়োগ, স্বল্প এবং মধ্যমেয়াদে পদক্ষেপগুলো বাস্তবায়নের কৌশল ঠিক করতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও বেশি খারাপ হওয়ার আশঙ্কার কথাও বলেছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যেই ডলার-সংকট নিরসনে সরকার নানামুখি উদ্যোগও নিয়েছে।


এদিকে আনুষ্ঠানিক দরের বালাই নেই খোলা বাজারে। খোলা বাজারে ১১৫ টাকার বিক্রি হওয়া ডলার মাঝে একদিন আশুরার বন্ধের পর বুধবার এক লাফে সাত টাকা বেড়ে খোলা বাজারে ১২১ টাকায় পৌঁছেছে। যা দেশের ইতিহাসে খোলাবাজারে সর্বোচ্চ দর। গত সোমবারও এই দাম ছিল ১১৫ টাকা ৬০ পয়সা। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোতেও ১০৮ থেকে ১১০ টাকার ওপরে বিক্রি হচ্ছে ডলার। কিন্তু দামে রেকর্ড হওয়ার পরও ডলার সংকট কাটছে না। এর প্রভাব পড়ছে বিদেশগামী সাধারণ মানুষ, ভোক্তা, ব্যবসায়ী থেকে শুরু করে সবার ওপর।

খুঁজুন