বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
গজারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত • আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত • শূন্যের রেকর্ড, ক্যারিয়ারের সর্বনিম্ন গড়, মুমিনুলের বিভীষিকা চলছেই • বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন • হাসিনার ফেরার পরিকল্পনা আর ঢাকার প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত • সিম কার্ড থাকার পরও ফোনে ‘নো সার্ভিস’ দেখায় কেন? • হাজারো মানুষের ভিটা বাঁচাতে ৫৮৭ কোটি টাকার প্রকল্প বাতিলের দাবি • জিয়াউলের এমন শাস্তি হওয়া উচিত, যাতে ‘দুনিয়া থেকে অবাঞ্ছিত’ হয়ে যান: শুনানিতে প্রধান কৌঁসুলি • যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর... • মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর
বিনোদন দর্শকের উচ্ছ্বাস স্বপ্নের মতো লাগছে : চঞ্চল চৌধুরী

দর্শকের উচ্ছ্বাস স্বপ্নের মতো লাগছে : চঞ্চল চৌধুরী

২৩টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে হাওয়া। সকালে পান্থপথের বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রথম শো দেখতে এসেছিলেন সিনেমাটির অভিনয়শিল্পীরা।

সেখানে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এসময় নিজের অনুভূতি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাওয়ার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী।

তিনি বলেন, ‘দর্শকের প্রতি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই, কারণ আমাদের এই সময়ে এসে সিনেমার যখন মহাসংকট, হল বন্ধ হয়ে যাচ্ছে, হলে দর্শক আসেন না, সেই সময় থেকে শেষ কয়েকটা সিনেমা থেকে শুরু করে হাওয়া আজকে প্রথম মুক্তি পেল। দর্শকের যে বাঁধভাঙ্গা জোয়ার, টিকিট পাওয়া যাচ্ছে না, প্রায় এক সপ্তাহের টিকিট সোল্ড আউট হয়ে গেছে– এটা স্বপ্নের মতো মাঝে মাঝে মনে হচ্ছে।’

এই অভিনেতা আরও বলেন, ‘এতো দর্শক এবং তাদের যে উৎসাহ-উদ্দীপনা এবং উচ্ছলতা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সে জন্য আমি বারবার বাংলাদেশের আপামর জনসাধারণ, যারা সিনেমাপ্রমী দর্শক, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই।’

সিনেমাটি নিয়ে দর্শক সাড়ায় অভিভূত চঞ্চল আরও বলেন, ‘আমাদের এই কাজের জন্য হাওয়া টিমের পক্ষ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে, তারা আমাদের সিনেমার গান শুনে, ট্রেইলার দেখে যেভাবে সাড়া দিয়েছেন এবং সিনেমা হলে এসে ঝাঁপিয়ে পড়েছেন, এর চাইতে আনন্দের আমাদের কাছে আর কিছুই হতে পারে না।

খুঁজুন