বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে • জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড • নোয়াখালীতে গাঁজা সেবনের দায়ে দুজনের কারাদণ্ড • শ্রমিকদের মজুরি যতটুকু বাড়ানো হচ্ছে, সেটা ‘উল্লেখযোগ্য’: মাহদী আমিন • হাসিনা পাগলামি এখন ভারতকেও হজম করতে হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী • টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে ‘যৌন হয়রানির’ পর হামলা: জামিন পেলেন সেই অভিভাবক • ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ সেরাম ও ‘রেটিনল’ একসঙ্গে ব্যবহার করলে যা হয় • কর্ণফুলীতে পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার • গিয়াস হত্যা ও আন্তঃজেলা ডাকাতি মামলার প্রধান আসামি তৌহিদ ডাকাত গ্রেপ্তার • শিশুদের এআই চ্যাটবট খেলনায় নিষেধাজ্ঞা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের
জাতীয় দুই বছর বন্ধ থাকার পর মঙ্গল শোভাযাত্রা

দুই বছর বন্ধ থাকার পর মঙ্গল শোভাযাত্রা

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর ১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

ইউনেস্কো কর্তৃক ‘মানবতার স্পর্শাতীত সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষিত মঙ্গল শোভাযাত্রার এবারের স্লোগান হচ্ছে—‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।

খুঁজুন