মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা প্রতিটি বিভাগে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হবে : দুর্যোগমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৯ জনের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুরাও হবে দেশের সম্পদ : ডিসি ফরিদা ময়মনসিংহে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি টাইগার সবুজ গ্রেফতার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ডা. আসাদুরের ওপর হামলা মামলায় জীবন রিমান্ডে মাভাবিপ্রবিতে একাডেমিক মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ম দুই বছর পর মক্কা-মদিনায় এতেকাফের অনুমতি

দুই বছর পর মক্কা-মদিনায় এতেকাফের অনুমতি

করোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধে মক্কা ও মদিনার প্রধান দুটি মসজিদে অনির্দিষ্টকালের জন্য এতেকাফ স্থগিত করা হয়। দেশটিতে করোনার সংক্রমণ নিম্নমুখী। এ কারণে চলতি বছর থেকে রমজানে এতেকাফের অনুমতি দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৩ মার্চ) সউদী গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মক্কার গ্র্যান্ড ও মদিনার প্রফেট‘স মসজিদ কমিটির এক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে কমিটির প্রধান ড. আবদুল রহমান আল-সৌদিস আনুষ্ঠানিকভাবে এতেকাফের ঘোষণা দেন।
শিগগিরই সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এতেকাফের অনুমতি ঘোষণা করা হবে। তবে এতেকাফের সময় নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে। এর আগে এতেকাফের জন্য সরকারের পক্ষ থেকে একটি দিকনির্দেশনা প্রকাশ করা হয়।
জানা যায়, রমজানের শেষ ১০ দিন প্রায় এক লাখের বেশি মানুষ মসজিদ দুটিতে এতেকাফ করে।

খুঁজুন