সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক দুই হাজারের বেশি সামরিক যান ঠিক করল আফগানিস্তান

দুই হাজারের বেশি সামরিক যান ঠিক করল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি দখলদার বাহিনীর ফেলে যাওয়া ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত দুই হাজারেরও বেশি সামরিক যান ঠিক করেছে আফগানিস্তান। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দক্ষ প্রযুক্তি দল সামরিক যান ছাড়াও বেশ কিছু হালকা ও ভারী অস্ত্রও মেরামত করে ব্যবহারের উপযোগী করে তুলেছে।

বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আফগান বার্তাসংস্থা দ্য খামা প্রেস।

দুই বছর আগে ২০২১ সালের ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রসহ সব বিদেশি দখলদার সেনা আফগানিস্তান ছেড়ে চলে যায়। ওই সময় তারা ফেলে যায় দামী যুদ্ধাস্ত্র ও সাঁজোয়া যান। তবে যাওয়ার আগে এসব অস্ত্রের বেশিরভাগই ধ্বংস করে ফেলার চেষ্টা করে তারা।

সেসব ক্ষতিগ্রস্ত অস্ত্র ও যান ঠিক করেছে বাল্ক প্রদেশের ২০৯ নং আর্মি কর্পস। যার মধ্যে রয়েছে ৪৭৫ ধরনের বিভিন্ন ভারী ও হালকা যান, ১ হাজার ৯১৯টি রেঞ্জার্স ট্রাক, ১৮৬টি হাম্ভি, ৭১টি বিদেশি ট্রাক, ১৭টি ট্যাংক এবং অন্যান্য যান।

আর্মি কর্পসের মুখপাত্র জানিয়েছেন, এসব যান বিভিন্ন ব্রিগেডকে দেওয়া হবে। যেগুলো জাতীয় নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে।

২০৯ নং আর্মি কর্পসের প্রযুক্তিগত ব্যবস্থাপক আব্দুলআজিজ কলিমুল্লাহ বলেছেন, ‘অপ্রতুল মানবসম্পদ এবং সুযোগ-সুবিধা সত্ত্বেও আমরা ২ হাজার ৪৩২টি আলাদা যান মেরামত করেছি।’

আর্মি কর্পসের পক্ষ থেকে জানানো হয়েছে এসব যান এখন সংরক্ষণ করা আছে এবং এগুলো ব্যবহারের জন্য প্রস্তুত।

এদিকে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার আগেই দেশটির ক্ষমতা দখল করে তালেবান। দীর্ঘ ২০ বছর দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা।

খুঁজুন