রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি দুই সাংবাদিককে পেটানোর অভিযোগে নৌকার বাহাউদ্দিনকে শোকজ

দুই সাংবাদিককে পেটানোর অভিযোগে নৌকার বাহাউদ্দিনকে শোকজ

সদরুল আইন, প্রধান প্রতিবেদক :

 কুমিল্লা -৬ (সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ.ক. ম বাহাউদ্দিন বাহারকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আগামী ২৪ ডিসেম্বর দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। 

শুক্রবার (২২ ডিসেম্বর) কুমিল্লা-৬ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা জজ মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল সই করা চিঠিতে এসব তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। গত ২০ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের ফটকে পেশাগত দায়িত্ব পালনকালে বিডিটুডেস এর কুমিল্লা ব্যুরো চিফ ও একাত্তর টেলিভিশনের প্রতিবেদক  কাজী এনামুল হক ফারুক এবং ক্যামেরাপারসন সাইদুর রহমান সোহাগের ওপর হামলা করেন আপনার নেতাকর্মীরা। 

পরে তাদের মোবাইল ফোন ও লাইভ ডিভাইস ছিনিয়ে নিয়ে যান তারা।

আপনার পিএস ক্যামেরাপারসন সোহাগকে এলোপাতাড়ি মারধর করেন। সাংবাদিকদের দেখে ‘কোনও টিভির সাংবাদিক আমার কাভারেজে আসবে না’ বলে তিক্ত মন্তব্য করেন আপনি।

 এছাড়া একাত্তর টিভির সাংবাদিকদের দেখে তেড়ে আসেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। 

ওই কার্যকলাপ নির্বাচনী প্রচারকালে উচ্ছৃঙ্খল আচরণের শামিল, যা অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশের পরিপন্থী। এতে আপনি, আপনার পিএস ও নেতাকর্মীরা রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধির স্পষ্ট লঙ্ঘন করেছেন।

এই অবস্থায় আপনিসহ আপনার পিএস ও ঘটনার সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সেজন্য আগামী ২৪ ডিসেম্বর দুপুর ১২টার সময় নির্বাচনী অনুসন্ধান কমিটি, কুমিল্লাতে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হলো।

খুঁজুন