রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে শ্রীলেখা

দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে শ্রীলেখা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বর্তমানে কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

শুক্রবার হাসপাতালের বিছানায় শুয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই দুঃসংবাদটি শেয়ার করেন শ্রীলেখা। ফেসবুকে দুর্ঘটনার দুটি ছবি পোস্ট করেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন- শুটিং ফ্লোর থেকে নয়, হাসপাতাল থেকে। অ্যাপোলো হাসপাতালের কর্মীরা সেবা করছেন। আমি যে এতটা ভালোবাসার পাত্র তা কখনও জানতাম না।

এদিকে শ্রীলেখার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তারা শিগগিরই প্রিয় তারকার সুস্থতা কামনা করেছেন। 

কীভাবে দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী— এ বিষয়ে বিস্তারিত না জানালেও ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে শ্রীলেখা জানিয়েছেন, অপারেশন থিয়েটারে প্রবেশ করচেন। আজই অস্ত্রোপচার হচ্ছে তার। তবে বড় কোনো দুর্ঘটনার কবলে পড়েননি শ্রীলেখা। বাম চোখের উপরে কপালের কাছে কেটে গেছে। ব্যান্ডেজ বাঁধা অবস্থায়ই দুটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। আর আঘাত পেলেও মুখে হাসি দেখা গেছে অভিনেত্রীর।

খুঁজুন