শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Journalists
শিরোনাম
পুতিনকে ইউরোপজুড়ে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান ট্রাম্পের • রয়্যাল এনফিল্ড কিনতে পুলিশ সদস্যদের ঋণ দেবে কমিউনিটি ব্যাংক • ভূমিকম্পে বেঁচে ফেরা রামোস খেললেন হাইতির জার্সিতে, দেখেন আর্জেন্টিনার হয়ে খেলার স্বপ্ন • ৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক • নোয়াখালীতে বিছানার নিচ থেকে পাইপগান ও পিলেট উদ্ধার, গ্রেপ্তার ১ • এ্যানিসহ ৫ নেতাকে যে দায়িত্ব দিল বিএনপি • ‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী • প্রাইভেটকারে চড়িয়ে শিক্ষককে বিদায় • ভারতের আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা নানকের আগমনে সতর্ক বিএনপি • এক মাস পর ফের চুয়েটে ‘শাটডাউন’, উত্তাপ ছড়াল নগরীতে
দেশের খবর দুর্নীতির মামলায় ডোমার পৌর মেয়র কারাগারে

দুর্নীতির মামলায় ডোমার পৌর মেয়র কারাগারে

৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক এর মামলায় নীলফামারীর ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম দানুকে কারাগারে পাঠিয়েছে বিশেষ জজ আদালত।

সোমবার নীলফামারী জেলা বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু। কিন্তু বিচারক মো. মাহমুদুল করিম জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ গত ২৩ আগস্ট বাদি হয়ে মেয়রের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলাটি দায়ের করেন। ওই মামলায় নীলফামারী অগ্রণী ব্যাংক শাখার সাবেক ম্যানেজার রথিন্দ্র নাথ সরকারসহ আরও দুই জনকে আসামি করা হয়। উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন মেয়র দানু।

খুঁজুন