রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন এবার ক্যাটরিনা-ভিকিকে হত্যার হুমকির অভিযোগ

এবার ক্যাটরিনা-ভিকিকে হত্যার হুমকির অভিযোগ

নিরাপত্তাহীনতায় ভুগছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। অজ্ঞাতপরিচয় ব্যক্তি নেটমাধ্যমে তাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এই তারকা-দম্পতি।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের অভিযোগ দায়ের পর সান্তাক্রুজ থানা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সেই অভিযুক্তকে আটক করা হয়েছে।

ভিকির অভিযোগ, বেশ কিছু দিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে নেটমাধ্যমে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন। সেই হুমকির বয়ান যদিও জানা যায়নি, তবে ঘটনায় যে দুশ্চিন্তা ঘনিয়েছে ভিকি-ক্যাটের জীবনে, তা নিয়ে সন্দেহ নেই।

সম্প্রতি জন্মদিন উদ্‌যাপনে সপরিবার মলদ্বীপ গিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তখনও কি মনের গভীরে কাঁটা হয়েছিল সেই ভয়? খুনের হুমকি পাওয়ার পরে আতঙ্কে কিছু দিন আগেই আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা সালমান খান, সেই একই ভয় কি ছায়া ফেলল ভি-ক্যাটের জীবনে?

অভিযুক্তের নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর ক্রমাগতই হুমকি পাচ্ছেন তারকারা। ক্যাটরিনাকেও লরেন্স বিষ্ণোইয়েরই কোনও শাগরেদ ভয় দেখাচ্ছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার।


খুঁজুন