রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন এবারের ‘মিস ইন্ডিয়া’ সিনি শেঠি

এবারের ‘মিস ইন্ডিয়া’ সিনি শেঠি

এ বছরের ‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতে নিয়েছেন কর্নাটকের সিনি শেঠি। ৩১ জন ফাইনালিস্টকে হারিয়ে তিনি এই দুর্দান্ত জয় পান।  প্রতিযোগীদের প্রথমে মুম্বাই আনা হয়। সেখানে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করা হয়। দেওয়া হয় নানা ধরনের প্রশিক্ষণ।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত।দ্বিতীয় রানারআপ উত্তরপ্রদেশের শিনাতা চৌহান।বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা অরোরা, ডিনো মোরিয়া, মিতালি রাজের মতো তারকারা। দেশের নানা প্রান্ত থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। সবাইকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতে নেন ২১ বছরের সিনি।

সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স নেহা বলেন, এই প্রতিভাবান মেয়েগুলোর সঙ্গেই আমি আমার যাত্রার প্রত্যেকটা মুহূর্ত ফিরে দেখলাম। জানা গেছে, ২১ বছরের সিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। সব ক্ষেত্রেই পরিবারকে পাশে পেয়েছেন তিনি।

এত অল্প বয়সেই ধরা দিল সাফল্য। এর পর কী করতে চলেছেন সিনি? বলিউড না অন্য কিছু? আপাতত সেই প্রশ্নের উত্তর জানতেই মুখিয়ে সবাই।

সূত্র: হিন্দুস্তান টাইমস

খুঁজুন