রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
পর্যটন ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন স্থানে ঈদের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে।

পর্যটকেরা জানান, যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে কক্সবাজারের অপার সৌন্দর্য উপভোগ করতে এসেছেন তারা। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, ঈদের ছুটির দ্বিতীয় দিনেও লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে কক্সবাজার। রমজানে পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে ভিড় বাড়ছে।

হোটেল-মোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, সাড়ে পাঁচ শতাধিক আবাসিক হোটেলের প্রায় ৮০ শতাংশ কক্ষ বুকড রয়েছে। তৃতীয় দিন থেকে শতভাগ বুকিং পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৫ এপ্রিল পর্যন্ত পর্যটকের ঢল অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার আবাসিক হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, 'ঈদের প্রথম দিনে পর্যটক তুলনামূলক কম থাকলেও দ্বিতীয় দিন থেকে পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ১ এপ্রিল এক লাখের বেশি পর্যটক কক্সবাজার এসেছেন এবং ৫ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে যেতে পারে।

অতিরিক্ত ভাড়া আদায় প্রসঙ্গে জানান, প্রতিটি হোটেলে নির্ধারিত ভাড়ার তালিকা টানানো থাকে এবং প্রতারণা এড়াতে অনলাইন বুকিং ব্যবস্থাও চালু রয়েছে।

এদিকে, সৈকতে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। সী সেইফ লাইফগার্ডের সুপারভাইজার ওসমান গনি জানান, বিপদ এড়াতে লাইফগার্ড সদস্যরা সতর্ক দৃষ্টি রাখছেন এবং পর্যটকদের নির্ধারিত স্থানে গোসলের পরামর্শ দেওয়া হচ্ছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পরিদর্শক মোহাম্মদ সোহেল বলেন, 'সৈকতসহ অন্যান্য পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযোগ কেন্দ্র চালু রাখা হয়েছে। জেলা পুলিশের সহযোগিতায় পর্যটকদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

ঈদের ছুটিতে কক্সবাজারের পাশাপাশি মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক, বার্মিজ মার্কেট, মহেশখালী ও রামুর বিভিন্ন স্থানে পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে।

খুঁজুন