সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান
আন্তর্জাতিক একদিনে ২০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

একদিনে ২০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে নিয়েছে রাশিয়া। তবে ওই শহর দখলে নিতে ভূমিকা পালন করেছিল ইয়েভগেনি প্রিগোজিন নেতৃত্বাধীন ভাড়াটে ওয়াগনার বাহিনী। রুশ প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার বাহিনী শুক্রবার মস্কো অভিমুখে যাত্রা শুরু করে। 

এরপরই বাখমুতে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেনীয় বাহিনী। বাখমুত ও পার্শ্ববর্তী চিফলি লিম্যান এবং মারিঙ্কায় একদিনে কমপক্ষে ২০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও রুশ বাহিনীর বেশ কিছু যুদ্ধ সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে তারা। একই সঙ্গে বাখমুতের আশেপাশে কয়েকটা অঞ্চল পুনর্দখলেও দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় গ্রুপের মুখপাত্র সের্হি চেরেভাতি এসব দাবি করেন।

ইউক্রেনীয় বাহিনীকে দমন করতে রাশিয়া সেখানে একদিনেই ২৫ বার বিমান হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে ভলোদিমির জেলেনস্কির দেশ। এছাড়াও খারকিভের কুপিয়ানস্ক এলাকায় ভারী আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে রাশিয়া। এই অঞ্চলে রুশ সেনারা এক মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করছে। সূত্র: সিএনএন

খুঁজুন