মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Journalists
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বাংলাদেশ : ডি ভিলিয়ার্স রদ্রিকে না পেলেও স্কোয়াড নিয়ে সন্তুষ্ট মরিনহো ট্রাম্পের নতুন শুল্কের পাল্টা পদক্ষেপ ঘোষণা করবে কানাডা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা শুরুর আগেই ত্রিদেশীয় সিরিজ শেষ স্মিথের বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোট থেকে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী ভারত সিরিজে আফগানিস্তান দলে ফিরলেন নাভিন ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা
ধর্ম এখনো ভিসা হয়নি ৪৩৬৫ হজযাত্রীর

এখনো ভিসা হয়নি ৪৩৬৫ হজযাত্রীর

এখনো ৪ হাজার ৩৬৫ জন হজযাত্রীর ভিসা হয়নি। অন্যদিকে মঙ্গলবার (৬ মে) সকাল পর্যন্ত ৭৪টি ফ্লাইটে মোট ৩০ হাজার ১৩৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

৬ মে সকালে হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার ৫ হাজার ৬৪ জন ভিসা পেয়েছেন।

অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার ৭৭ হাজার ৬৭৬ জনসহ মোট ৮২ হাজার ৭৩৫ জন হজযাত্রী ভিসা পেয়েছেন। এখনো ৪ হাজার ৩৬৫ জন হজযাত্রীর ভিসা বাকি রয়েছে। বাকি হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া চলমান রয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।


খুঁজুন