রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন একসঙ্গে ৬টি ভিন্ন লুকে সুপারস্টার শাকিব খান

একসঙ্গে ৬টি ভিন্ন লুকে সুপারস্টার শাকিব খান

একের পর এক চমক দিচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বর্তমান সময়ে তিনি যা-ই করছেন, সেটাই যেন ট্রেন্ডে পরিণত হচ্ছে; হোক তা সিনেমা কিংবা বিজ্ঞাপন। এবার হঠাৎ এই তারকাকে দেখা গেল একসঙ্গে ৬টি ভিন্ন লুকে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরা।

সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া শাকিবের সেসব ছবির মধ্যে প্রফেসর লুক যেমন আছে, তেমনি শুটার থেকে বৃদ্ধের মতো নানা চরিত্রেও পাওয়া গেছে তাকে। তবে হঠাৎ একসঙ্গে এত লুকের রহস্য কী?

খোঁজ নিয়ে জানা যায়, সদ্যই জনপ্রিয় একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব, যা নির্মাণ করেছেন পরিচালক আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ৬টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন সুপারস্টার।

ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন ‘নাম্বার ওয়ান’খ্যাত এই চিত্রনায়ক। প্রতিটি লুকেই তিনি প্রশ্নের মুখে পড়েন, ‘নাম্বার ওয়ান কী?’ এবং প্রতিবারই তার জবাব ছিল, ‘ভিটামিন সি!’

এরমধ্যে আজ শনিবার সামাজিকমাধ্যমে পাইলটের লুক শেয়ার করেছেন শাকিব। ক্যাপশনে লিখেছেন, ‘আকাশই শেষ সীমা নয়, এটি সূচনাবিন্দু!’

এদিকে, বিজ্ঞাপনের জন্য নেটিজেনরা যেমন শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন, তেমনি পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীরও প্রশংসা করছেন।

বলা দরকার, শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’। নেটিজেনদের অনেকে ভেবেছেন ৬টি লুক হয়তো সেই সিনেমারই হবে, তবে আদতে বিষয়টি তা না।

খুঁজুন