মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
সরকারের ভেতরের প্রশাসনিক দুর্বলতা • আপনার সন্তান কম মেধাবী, নাকি পৃথিবীটাকেই ঝাপসা দেখছে? • নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ, প্রশ্নের মুখে তিতাস কর্মকর্তা ও ঠিকাদাররা • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ
আন্তর্জাতিক এমপিদের ঘুষ দেয়ার অভিযোগে কলম্বিয়ার গোয়েন্দা প্রধানের পদত্যাগ

এমপিদের ঘুষ দেয়ার অভিযোগে কলম্বিয়ার গোয়েন্দা প্রধানের পদত্যাগ

কলম্বিয়ার গোয়েন্দা প্রধান সংসদে বিল পাসের গতি ত্বরান্বিত করতে আইন প্রণেতাদের ঘুষ দেয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর শুক্রবার পদত্যাগ করেছেন। তিনি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র’র ঘনিষ্ঠ ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেন। খবর এএফপি’র।

পেত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তিনি কার্লোস রামন গঞ্জালেজের ‘পদত্যাগপত্র’ গ্রহণ করেছেন।

তিনি আরো বলেন, ‘সিভিল ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে তার অবস্থান কোন বিচার বিভাগীয় তদন্তের সাথে বেমানান।’

বৃহস্পতিবার প্রসিকিউটররা গঞ্জালেজের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন যে, তিনি বেশ কয়েকটি সরকারি বিল গ্রহণের গতি ত্বরান্বিত করার বিনিময়ে সংসদের উভয় কক্ষের প্রেসিডেন্টদের ঘুষ দেওয়ার জন্য ‘নির্দেশনা’ দেন।

প্রসিকিউটর দপ্তর জানায়, এই ঘুষের পরিমাণ ছিল ১০ লাখ ডলার এবং তা ২০২৩ সালের শেষের দিকে দেয়া হয়েছিল। আর তখন গঞ্জালেজ প্রেসিডেন্টের দপ্তরের প্রশাসনিক বিভাগের পরিচালক ছিলেন।

প্রসিকিউটররা জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিটের (ইউএনজিআরডি) সাবেক দুই পরিচালকের বিরুদ্ধে সংসদ সদস্যদের ঘুষ দেয়ার উদ্দেশ্যে জনসাধারণের অর্থ আত্মসাতের অভিযোগ আনার একদিন পর তিনি পদত্যাগ করলেন।

খুঁজুন