রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ফাঁস হলো ‘ডানকি’ সিনেমার শুটিং দৃশ্য

ফাঁস হলো ‘ডানকি’ সিনেমার শুটিং দৃশ্য

আবারো ফাঁস হলো রাজ কুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ সিনেমার শুটিং দৃশ্য। কোনোভাবেই থামানো যাচ্ছে না শাহরুখ ভক্তদের শুটিং সেটের ছবি তোলা বা ভিডিও করা থেকে।

আগেও শাহরুখের একাধিক ছবি ফাঁস হয়েছে, আর এবার লন্ডনে চলাকালীন শুটিংয়ে সামনে এলো তাপসী পান্নুর লুক।

ফাঁস হওয়া ছবিতে দেখা যাচ্ছে- লন্ডনের রাস্তায় হাঁটু গেড়ে বসে আছেন শাহরুখ। তাকে দেখে বেশ বিব্রত মনে হচ্ছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন নায়িকা তাপসী। বুকে হাত রেখে দাঁড়িয়ে থাকা তাপসীর মুখে স্বস্তির হাসি। দুজনের পিঠে বিশাল ব্যাগ, বোঝাই যাচ্ছে কোনো জার্নিতে বেরিয়েছেন শাহরুখ-তাপসী।

এর আগে শাহরুখের একটি লুক ভাইরাল হয়েছিল সোশ্যাল সাইটে। সেখানে খুব সাদামাটা একটা শার্ট আর কালো প্যান্টে ধরা দেন বাদশা। মাথায় উসকো খুসকো ঝাঁকড়া চুল। মুখে হালকা দাড়ি- ডানকিতে এমন লুকেই দেখা যাবে শাহরুখকে।

২০১৮ সালে শেষবার রুপালি পর্দায় দেখা যায় শাহরুখ খানকে। এরপর থেকে দীর্ঘ অপেক্ষা শাহরুখ ভক্তদের জন্য। তবে আগামী কয়েক মাসের মধ্যেই তিনটি ছবি নিয়ে আসছেন বলিউড বাদশা শাহরুখ খান।

খুঁজুন