রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ফাঁস হওয়া ভিডিওতে থাকা মেয়েটি আমি না

ফাঁস হওয়া ভিডিওতে থাকা মেয়েটি আমি না

ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমাটিতে মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী।

কিন্তু সম্প্রতি সিনেমাটিকে ঘিরে তৈরি হয়েছে এক আলোচনা। যার সূত্রপাত শুটিং ফ্লোরের একটি ভিডিও ফাঁস হওয়াকে কেন্দ্র করে। যেখানে শাকিব খান ও এক নারীকে দেখা যায় শুটিং সেটে। আর নাচের স্টেপের সেই ভিডিওটি ছড়িয়ে পড়তে নেটিজেনদের দাবি, সেই নারীটি নাকি তানজিন তিশা; আর এ নিয়েই চলছে আলোচনা।

সেই ভিডিও প্রসঙ্গে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তিশার দাবি, ‘সোলজারে আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’

তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা বড় কাজ করতে যাচ্ছি।’

নতুন ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। যদিও আমি একা কিছু নই, এটা পুরো টিমের কাজ। আমি সবসময় বলি, এটা একটা টিম ওয়ার্ক।’

‘সোলজার’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। গত ১১ অক্টোবর প্রথমবার শাকিব খানের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান তিশা। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। শোনা আযচ্ছে, সবকিছু পরিকল্পনামাফিক হলে আগামী ডিসেম্বরেই মুক্তি পেতে পারে ‘সোলজার’।

খুঁজুন