রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : ২ হাজার ৪০০ মেগাওয়াটে বদলে যাবে • অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়
রাজনীতি ফেব্রুয়ারিতে ভোট দিতে জনগণ মুখিয়ে আছে

ফেব্রুয়ারিতে ভোট দিতে জনগণ মুখিয়ে আছে

দেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দেশের মানুষ ফেব্রুয়ারিতে ভোট দিতে উন্মুখ হয়ে আছে।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।

মঈন খান বলেন, এবার জনগণের ভোট দেওয়ার প্রত্যাশা পূরণ হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। জনগণ নিজেদের পছন্দের ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম সুষ্ঠু নির্বাচন বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ২০০৯ সালে জন্ম নেওয়া তরুণরাও আগামী ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। আওয়ামী লীগ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা সে সময় পালিয়ে গিয়েছিল। তখন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তিকে মুক্তিযুদ্ধের দুটি মূল লক্ষ্য উল্লেখ করে মঈন খান বলেন, বিএনপি এই লক্ষ্য সামনে রেখে কাজ করছে। তার ভাষায়, গণতন্ত্রকে প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ভোট। শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, ব্যালটের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার কোমলমতি শিশুদের হত্যা করে ৫ আগস্ট সীমান্ত টপকে কাপুরুষের মতো পালিয়ে গেছে বলে মন্তব্য করেন মঈন খান।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক খান ও যুগ্ম সম্পাদক আলহাজ নূর আহমেদ প্রমুখ।

খুঁজুন