রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Journalists
শিরোনাম
অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে "ট-র্চা-র সেল"! • রংপুরে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার - ৯টি • বিআরটিএ ঢাকা মেট্রো-৪-এ ঘুষ লেনদেনের অভিযোগ, দালালদের মাধ্যমে দ্রুত সেবা পাওয়ার দাবি • বিশ্ব ডিম দিবস ২০২৬ উপলক্ষ্যে বিএলআরআইতে বর্ণাঢ্য আয়োজন • ঘুষ ছাড়া মেলে না সেবা নারায়ণগঞ্জ বিআরটিএতে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ • সোনাইমুড়ীর সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ • বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস • ঢাকার বস্তিতে যক্ষ্মা স্ক্রিনিংয়ে ১ লাখ ৪৫ হাজার ডলার দেবে জাপান • আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায় • কমিশন বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ: বিআরটিসির ডিজিএম মনিরুজ্জামানের বিরুদ্ধে দুদকে আবেদন
বিনোদন ফের বিয়ের পোস্ট মাহিয়া মাহির

ফের বিয়ের পোস্ট মাহিয়া মাহির

চিত্রনায়িকা মাহিয়া মাহির ব্যক্তিগত জীবন নিয়ে গত দেড় বছর ধরে বিনোদন জগতে ছিল নানা জল্পনা-কল্পনা। স্বামী রাকিব সরকারের সঙ্গে তার সম্পর্ক কেমন চলছে, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না। বছর দেড়েক আগে মাহি নিজেই সামাজিক মাধ্যমে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছিলেন।

সেই ঘোষণার পর জনসমক্ষে আর দেখা যায়নি এই তারকা দম্পতিকে। তবে সম্প্রতি সব গুঞ্জনের অবসান ঘটিয়েছেন এই আলোচিত তারকা। অনেকটা নাটকীয়ভাবেই তিনি ভক্তদের সুখবর দিলেন।

শনিবার (১৮ অক্টোবর) চিত্রনায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বিয়ের পোস্ট দিলেন।

এ পোস্ট দেওয়ার পরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই দম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তাদের পোস্টের কমেন্ট বক্স ভরে যায় ভালোবাসার বার্তায়।
একজন নেটিজেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ অভিনন্দন প্রিয়ভাই, আপনাদের জন্য শুভকামনা। সৃষ্টিকর্তা আপনাদের সবসময় ভালো রাখুক।’ আরেকজন লিখেছেন, ‘রাকিব সরকার ভাই মাহিয়া মাহি ভাবি আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।’

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। পাঁচ বছর পর সেই সংসারের ইতি টানেন। এরপর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। বছর দেড়েক আগে মাহি জানিয়েছিলেন রাকিবের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ হয়েছে। যদিও এবার জানালেন- সেটি শুধুই রাগের বহিঃপ্রকাশ ছিল।

খুঁজুন